পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক ছিল। উপস্থিত ছিলেন রাজ্যের পাঁচ মন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল সব সিদ্ধান্তের ব্যাপারে জানান।তিনিবলেন, রাজ্যসরকারিকর্মী, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম বেতন কমিশন গঠনে অনুমোদন দেওয়া হয়েছে।
  2. শুভেন্দু অধিকারী বলেন, আজকের কর্মসূচির মাধ্যমে সরকারি শিক্ষা ব্যবস্থা বা রামকৃষ্ণ মঠ ও মিশন সহ যে সমস্ত সামাজিক প্রতিষ্ঠান গুলি শিক্ষাব্যবস্থা পরিচালনা করেন তাঁদের উৎসাহিত করব। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমি আবদেন করব যে অর্থনৈতিক ভাবে আপনারা যেভাবে বেতন বা সেমিস্টারের বেতন নিচ্ছেন, এক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ রাখা উচিত।
  3. আজই ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু করবে। ওই অর্থে আমাদের অর্থনৈতিক ভাবে দুর্বল সমস্ত ছাত্রছাত্রী বর্ণ-ধর্ম নির্বিশেষে দলমত নির্বিশেষে মুখ্যমন্ত্রীর দফতরে শিক্ষাদফতরে যোগাযোগ করবেন।
  4. মহিলা ও শিশুদের উপর অত্যাচারের ঘটনা খতিয়ে দেখতে যে কমিশন গঠন করা হয়েছে, তার চেয়ারপার্সন করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়কে। আর আইপিএস দময়ন্তী সেনকে এই কমিশনে রাখা হয়েছে।
  5. মুখ্যমন্ত্রী শুভেন্দু ঘোষণা করেন, কেন্দ্র এবং রাজ্যের সামাজিক প্রকল্পের প্রাতিষ্ঠানিক কারচুপির তদন্ত হবে। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে আইপিএস কে জ‍য়রামণ এর তদন্তভার নেবেন। কমিশনের সদস্যসচিব করা হয়েছে তাঁকে।
  6. পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরিতে ও পদগুলিতে অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য যে সংরক্ষণ আছে, তা পুনর্বিবেচন করা হবে। উপ-শ্রেণিবিন্যাস বাতিল করে রাজ্য সরকার ওবিসি তালিকার সংশোধন করবে।
  7. পরবর্তী ক্যাবিনেট বৈঠক হবে ১৫ দিন পরে। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্র পাল সোমবার জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সিদ্ধান্ত, প্রতি ১৫ দিন অন্তর ক্যাবিনেট বৈঠকে বসবে সরকার।
  8. অগ্নিমিত্রা পাল জানান, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের অধীনে অন্নপূর্ণা যোজনা প্রকল্প নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। শীঘ্রই প্রতিশ্রুতি মতো প্রতি মাসে ৩০০০ টাকা মিলবে।
  9. সোমবার সকালে সাউথ ইস্ট ডিভিশনের ডেপুটি কমিশনারের অফিসে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, পাথর ছোড়া শ্রীনগরেও বন্ধ হয়েছে। কলকাতাতেও বন্ধ হওয়া দরকার। যদি মনে করেন, আগের সরকার আছে, আগের মতো পুলিশ ফোর্সকে হাত-পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে ভুল করছেন।
  10. মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, গুণ্ডামি, অসামাজিক কাজকর্মে অনুমতি দেব না। পুলিশমন্ত্রী হিসেবে বলে গেলাম, পুলিশের গায়ে হাত পড়লে সরকার আইন প্রয়োগ করবে। যতদূর যেতে হয় হবে। শুধু গ্রেফতারি, নয় শাস্তি দেওয়া পর্যন্ত মনিটরিং করবে সরকার।
  11. বিধাননগরে সাইবার সেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সেই এফআইআর খারিজ করার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক।
  12. জাহাঙ্গীর খান রক্ষা কবজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্টের নির্দেশ, আগামী ২৬ শে মে পর্যন্ত জাহাঙ্গীরের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে, সব রকম সহযোগিতা করতে হবে তাঁকে। তদন্তের ওপর কোনও রকম স্থগিতাদেশ নয় জানাল আদালত।
  13. রাজ্যের প্রাক্তন মন্ত্রী দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ্য মণ্ডল ওরফে অভিক মণ্ডল-সহ ৫ জনকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল ডায়মন্ড হারবার আদালত।
  14. পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতারি বেড়ে ৩৮। এই মুহূর্তে পার্ক সার্কাসের পরিস্থিতি স্বাভাবিক।
  15.  ব্যাঙ্ক ঋণ জালিয়াতির সঙ্গে যুক্ত একটি আর্থিক কেলেঙ্কারির মামলায় সোমবার দিনভর তল্লাশির পরে আপ নেতা দীপক সিংলাকে গ্রেপ্তার করল ইডি।

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*