উত্তরপ্রদেশে দুই পথ দুর্ঘটনায় ৯ শ্রমিক-সহ ১৩ জন নিহত, আহত ৬ জন

Spread the love

রোজদিন ডেস্ক : উত্তর প্রদেশের বাহরাইচে আজ দুটি পৃথক দুর্ঘটনায় ৯ জন শ্রমিক সহ ১৩ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৬ জন। বাহারাইচ রোডে উঞ্চ গ্রামের কাছে আজ সকালে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় ৯ জন শ্রমিক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। একটি টাটা ম্যাজিক ভ্যানে লখিমপুর খেরি যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন প্রাণ হারান। গুরুতর আহত হন ৪ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে প্রকাশ, ভ্যানে ৮ পুরুষ, ৪ মহিলা-সহ ১২ জনের বেশি যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় মানুষ দ্রুত উদ্ধার কাজে হাত লাগান৷ পুলিশ মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ এই দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন। আহত দের দ্রুত আরোগ্য কামনা করে তাঁদের চিকিৎসার নির্দেশ দিয়েছেন।
বাহারাইচে আরও একটি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত হন। নেপাল থেকে বাহারাইচের দিকে আসা দ্রুত গতির একটি গাড়ি ব্রাহ্মণ্য পুরার দিঘা মোড়ের কাছে একটি গম কাটার মেশিনকে ধাক্কা মারে। কিভাবে এই দুটি মর্মান্তিক দুর্ঘটনা হল পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*