রোজদিন ডেস্ক :
তৃণমূল এর দুই চিকিৎসক নেতা নির্মল মাজি ও সৌরভ পালকে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল থেকে বহিষ্কার করা হোল। আজ স্বাস্থ্য দফতর সূত্রে এই খবর জানা যায়।
চিকিৎসক নির্মল মাজি সরকারি হাসপাতালে সারমেয়র ডায়ালিসিস সহ বিভিন্ন সময় নানা বিতর্কে জড়িয়েছেন। মেডিকেল কাউন্সিলে ছড়ি ঘোরানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
সূত্রের খবর, গত শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। স্বাস্থ্য দফতরে ঘুঘুর বাসা ভাঙতে নির্দেশও দেন তিনি৷
সপ্তাহের শুরুতেই টিএমসি আমলের দুই প্রভাবশালী চিকিৎসক নেতাকে মেডিকেল কাউন্সিল থেকে বহিষ্কারের ঘটনায় গুঞ্জন উঠেছে।
অন্যদিকে বিশিষ্ট চিকিৎসক তথা বিধাননগরের বিধায়ক শরদ্বত মুখার্জি আজ বিধান নগরের একাধিক হাসপাতাল পরিদর্শনে যান। সব কিছু খতিয়ে দেখেন। বিধান নগর মাতৃ সদনে পরিকাঠামো থাকলেও পরিসেবা না থাকায় বিস্মিত তিনি। স্বাস্থ্যের হাল ফেরাতে সরকার ব্যবস্থা নেবে বলে জানান।

Be the first to comment