রোজদিন ডেস্ক :
দার্জিলিং পাহাড়ের তিনটি আসনে বিজেপি প্রার্থীদের সমর্থন করবে জিএনএলএফ ও। গত কয়েকদিন ধরে এই বিষয়ে জল্পনা র পর রবিবার দলের পক্ষে তা স্পষ্ট করে দেওয়া হয়। ওইদিন দলের সভাপতি মন ঘিসিং, বিদায়ী বিধায়ক নীরজ জিম্বা সহ একাধিক নেতার উপস্থিতি তে এই সিদ্ধান্ত হয়। সূত্রের খবর, মন ঘিসিং সেখানে জানান, শুধু নির্দিষ্ট নির্বাচনকে সামনে রেখে নয়, দল এখানে দীর্ঘ মেয়াদি ভবিষ্যত ও গোর্খাদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। শুধু ক্ষমতার পরিবর্তনই না, তাঁরা ব্যবস্থার পরিবর্তন চান। এইসব কথা মাথায় রেখে তাঁরা এনডিএ-র অংশ হিসাবে বিজেপিকে সমর্থন করবেন।
এর আগে এই অনুরোধ জানিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন চিঠিও দিয়েছেন বলে জানা যায়। তাঁর ডাকে সাড়া দিয়ে জিএনএলএফের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা।
উল্লেখ্য, টিএমসি পাহাড়ে অনীত থাপার দলের প্রার্থীদের সমর্থন করছে।

Be the first to comment