বসিরহাটে কংগ্রেসের শক্তি বাড়ল, যোগ দিলেন টিএমসি, বিজেপির বহু সমর্থক

Spread the love

রোজদিন ডেস্ক : 
উত্তর ২৪ পরগণনার বসিরহাট দক্ষিণ বিধানসভায় এ যেন এক উল্টো পুরাণ!! আজ টিএমসি, বিজেপির ওপর বীতশ্রদ্ধ এই দুই শিবিরের শতাধিক কর্মী সমর্থক কংগ্রেসে যোগ দিলেন। তাঁদের অভিযোগ, এই দুই দলের গোপন আঁতাত আছে। তাই বীতশ্রদ্ধ হয়ে সাবেক কংগ্রেসকেই তাঁরা বেছে নিলেন। তাঁদের মধ্যে বিজেপির এক ওয়ার্ড সভাপতিও আছেন।
নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজ্যে টিএমসি, বিজেপির দাপট বাড়ছে। সঙ্গে উভয় দলে বাড়ছে সংঘর্ষও। কিন্তু এতে বিশ্বাস নেই বসিরহাটের এই মানুষজনের। তাঁরা এই দুই ফুলকে ত্যাগ করে কংগ্রেসের “হাত” ধরেছেন। এতে খুশি কংগ্রেস মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*