সাংবাদিক চন্দন বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণ

Spread the love

রোজদিন ডেস্ক : অকালে চলে গেলেন সাংবাদিক চন্দন বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৪ বছর। রেখে গেলেন স্ত্রী৷ পুত্র, বন্ধু, বান্ধব ও সহকর্মীদের। কিছুদিন ধরেই শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। মূলত লিভারের সমস্যায় ভুগছিলেন। শনিবার ভোরে বাড়িতেই গুরুতর অসুস্থ হলে পরিবারের লোকেরা হাসপাতালে নিয়ে যান। কিন্তু পথেই মৃত্যু হয় চন্দনের। গত কয়েক বছর তিনি বিশ্ববাংলা সংবাদে কাজ করছিলেন। সম্প্রতি শরীরের কারণে বাড়িতেই ছিলেন। মেধাবী ছাত্র চন্দন দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। জীবন শুরু করেন গৃহশিক্ষকতা দিয়ে।পরে আসেন সাংবাদিকতায়। বাচিক শিল্পী হিসেবেও পরিচিত ছিলেন চন্দন। বিভিন্ন অনুষ্ঠানে সঞ্চালনাও করতেন। কোলফিল্ড টাইমস, ভোরের বার্তা, স্বভূমি-সহ বেশ কয়েকটি সংবাদপত্রে কাজের অভিজ্ঞতা ছিল তাঁর। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*