জয় গোস্বামীর আগমন, মুহুর্তের ছন্দপতন তসলিমার অনুষ্ঠানে

Spread the love

রোজদিন ডেস্ক: দীর্ঘ প্রায় উনিশ বছর পর তিনি এই শহরে এসেছেন। ঝকঝকে ব্যক্তিত্ব, মুক্ত চিন্তা, সাহসী লেখক – কবি তসলিমা নাসরিন কে দেখতে, তাঁর কথা শুনতে শনিবারের রবীন্দ্র সদন পরিপূর্ণ ছিল।।
সকলে অসীম আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁর কথা শুনতে।। মুখ্যমন্ত্রী র সংক্ষিপ্ত বক্তব্যর পর একাধিক মন্ত্রী,সমাজকর্মী প্রমুখ বক্তব্য রাখার পর নিজের কথা শুরুর আগে তসলিমা নাসরিন সামনের আসনে থাকা বিশিষ্ট কবি জয় গোস্বামীর উদ্দেশ্যে তাঁকে মঞ্চে আসার জন্য বলেন। মুহুর্তের জন্য ছন্দ পতন! দর্শকদের একাংশর প্রতিবাদে গোটা রবীন্দ্র সদনে যেন তুফান ওঠে। মঞ্চে তখন সবে বক্তব্য রাখতে শুরু করেছেন তসলিমা নাসরিন। বহু মানুষের সম্মিলিত প্রতিবাদের ঝড়ে থেমে যান তিনি। বিখ্যাত কবি জয় গোস্বামীর বিরুদ্ধে এত বিক্ষোভে কিছুটা বিস্মিত ও তিনি। পরিস্থিতির দ্রুত হাল ধরেন অন্যতম উদ্যোক্তা ওসমান মল্লিক।। তিনি উপস্থিত বিক্ষুদ্ধ দর্শকদের শান্ত হওয়ার অনুরোধ করেন।।বলেন, তসলিমা নাসরিন বলবেন। তাঁরা যেন চুপ করেন।।শান্ত হন দর্শকরা। মন্ত্রমুগ্ধের মত শোনেন কবি – লেখক তসলিমা নাসরিনের বক্তব্য।। তাঁর নির্বাসিত জীবনের বেদনা মথিত হৃদয়ের অন্তস্থল থেকে উঠে আসা দেশপ্রেম,তাঁর দৃপ্ত বাচন ভঙ্গি, পরিশীলিত বক্তব্য মুগ্ধ করে সবাইকে।
অন্যদিকে মঞ্চ থেকে ধীরে নেমে যান প্রথিতযশা কবি জয় গোস্বামী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলয়ে থাকা এই কবির প্রতি একরাশ ধিক্কারে মুখর হয়েছিলেন যে দর্শকরা, তাঁরা ই আপ্লুত হন তসলিমার দৃপ্ত বক্তব্যে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*