হুমায়ুন কবীর কোন দলে, জানতে চান বিধানসভার অধ্যক্ষ

Spread the love

রোজদিন ডেস্ক : টিএমসি-র বিদ্রোহী বিধায়ক কোন দলে আছেন তা জানতে চান বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি। এই বিষয়ে তিনি হুমায়ুন কবীরকে ডাকতে পারেন বলে জানা যায়।
সোমবার আনুষ্ঠানিক ভাবে নিজের নতুন দল তৈরি করেছেন হুমায়ুন কবীর। এই খবর জেনে চিন্তিত অধ্যক্ষ বিমান ব্যানার্জি।
সূত্রে র খবর, তিনি হুমায়ুন কবীরকে ডাকতে পারেন। তিনি কোন দলে আছেন তা স্পষ্ট ভাবে জানতে চান। কেউ যদি দলত্যাগ বিরোধী আইনে নালিশ জানান, অধ্যক্ষ তা খতিয়ে দেখবেন বলে জানা যায়।
উল্লেখ্য, সোমবার নিজের নতুন দল ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। প্রকাশ্য সমাবেশে জানিয়েছেন, আগামী বছর বিধানসভা নির্বাচনে প্রার্থীও দেবে তাঁর দল। যা নিয়ে অস্বস্তিতে শাসক দল।
তাঁর নতুন দলের সুবিধা কারা পাবেন, এর নেপথ্যে রাজনীতির কি খেলা আছে, তা নিয়ে ইতিমধ্যে জোর চর্চাও শুরু হয়েছে। শাসক দল তাঁকে বিজেপির মদত পুষ্ট বলছে। বিজেপি র বক্তব্য, এই সবই শাসক দল, তাদের নেত্রী র নতুন কৌশল ছাড়া কিছু নয়। কেন হুমায়ুন কবীরকে দল বহিষ্কার করেনি, তাঁরা প্রশ্ন তুলেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*