রোজদিন ডেস্ক : কল্যাণীর জেএনএম হাসপাতালের হোস্টেল থেকে আজ এক মেডিকেল পড়ুয়ার দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য ও রহস্য দেখা দিয়েছে। তাঁর নাম পুলক হালদার। দক্ষিণ ২৪ পরগণার মগরাহাটের বাসিন্দা এই পড়ুয়াকে গত ২০ ফেব্রুয়ারি শেষ বার ক্যান্টিনে দেখা গেছিল। গত তিনদিন ধরে তাঁর ঘরের দরজা বন্ধ ছিল। আজ সকালে ঘর থেকে দুর্গন্ধ বেরোলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ দরজা ভেঙে তাঁর পচন ধরা দেহ উদ্ধার করে৷ তিনি আত্মহত্যা করেছেন, স্বাভাবিক মৃত্যু না খুন তা ময়না তদন্তের পর জানা যাবে।
স্থানীয় সূত্রে প্রকাশ, আগামী মাসে তাঁর পরীক্ষা ছিল। কিন্তু তিনি তা দিতে চাইছিলেন না। অবসাদের জন্য তাঁকে চিকিৎসকও দেখানো হয়। তিনি ঘর থেকে বেশি বেরোতেন না, মেলামেশাও কম করতেন।
মেধাবী এই পড়ুয়ার রহস্যজনক অকাল মৃত্যুতে ওখানে শোকের ছায়া নেমেছে।
তাঁর পরিবারও এতে বাকরুদ্ধ। পুলিশ তদন্ত করছে।

Be the first to comment