KOLKATA METRO: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, ২১ নভেম্বর অরেঞ্জ লাইনের সেক্টর ফাইভ–বেলেঘাটা অংশে মেট্রোর যাত্রা শুরু

Spread the love

রোজদিন ডেস্ক : আগামী ২১ নভেম্বর একদিনের সফরে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।। সেই সফরে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ও নতুন প্রকল্পের ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের বেলেঘাটা–সেক্টর ফাইভ সম্প্রসারিত অংশের উদ্বোধন। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ওই দিনই এই অংশে যাত্রী পরিষেবারও সূচনা করবেন প্রধানমন্ত্রী।।বর্তমানে অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। নতুন সম্প্রসারিত অংশ চালু হলে বেলেঘাটার সঙ্গে সরাসরি যুক্ত হবে সেক্টর ফাইভ। এর ফলে নিউ গড়িয়া থেকে একটানা মেট্রোয় সেক্টর ফাইভ পৌঁছানো সম্ভব হবে। একই সঙ্গে সেক্টর ফাইভ স্টেশনে নেমে যাত্রীরা সহজেই গ্রিন লাইনের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। সেই সংযোগের মাধ্যমে শিয়ালদহ হয়ে হাওড়া যাতায়াতও আরও সহজ হবে। মেট্রোর খবর, সম্প্রসারিত অংশে গত ১০ অক্টোবর, মহালয়ার দিন থেকে ট্রায়াল রান শুরু হয়েছে। বর্তমানে পরীক্ষামূলক চলাচল চলছে। সমস্ত নিরাপত্তা সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই যাত্রী পরিষেবার জন্য সবুজ সংকেত দেওয়া হবে। সেই আনুষ্ঠানিক উদ্বোধনই করতে আসছেন প্রধানমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*