তোলাবাজির বিরুদ্ধে কঠোর আইন আসছে, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
শুধু জেল নয়, তোলাবাজ, মাফিয়া, গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করার কথা ভাবছে রাজ্য সরকার। এই সবের বিরুদ্ধে তাঁরা কঠোর আইন আনছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় জানান। বিরোধী তৃণমূলর উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেন, একজনও গুন্ডা, মাফিয়া, লাল চুল, কানে দুল জেলের বাইরে থাকবে না। অনেকে ভাবছে, দু মাস জেলে থেকে, আইনি লড়াই করে জামিনে মুক্তি পেয়ে যাবে!
কিন্তু তা আর হবে না। তাঁরা কঠোর আইন আনবেন। সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলাম করা হবে। বিএ কমিটির অনুমোদন পেলে চলতি অধিবেশনের শেষ দিনেই এই বিল আনা হবে।
তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, আমতলা, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি রোডের প্রাসাদগুলোয় যাঁরা কলকাতায় উড়াল পুলের নীচে থাকেন, তাঁদের রাখা হবে।
তাঁর প্রাক্তন দল তৃণমূলের বিরুদ্ধে তিনি যে কতটা রুষ্ট, ক্ষুব্ধ, ক্রুদ্ধ, আজ বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর মুখ্যমন্ত্রীর জবাবি বক্তব্য রাখার সময় শরীরি ভাষা, কথাতেই তা স্পষ্ট।
অভিষেক ব্যানার্জির নাম না করে মুখ্যমন্ত্রী তৃণমূল বিধায়কদের উদ্দেশ্যে বলেন, তাঁরা সকলেই ল্যাম্পপোস্ট। আসল ছিল যুবরাজ। কেউ প্রতিবাদ করেননি। তাঁর বুকের পাটা ছিল, তিনি প্রতিবাদ করেছিলেন। বীরভূমের পাথর খাদানের টাকা ক্যামাক স্ট্রীট হয়ে দুবাই চলে যায়। তিনি ভানুয়াতুর নামও করেন।
দৃঢ়ভাবে জানিয়ে বলেন, সওকত মোল্লা, জাহাঙ্গির খান, দিলীপ মন্ডল, সোনা পাপ্পু, সাজাহান, রাজু নস্কর কেউ ছাড় পাবেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*