বাজেট পেশের আগেই বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Spread the love

রোজদিন ডেস্ক : আজ রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগেই ফের দুঃসংবাদ। একধাক্কায় অনেকটা বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। রাষ্ট্রীয় তেল সংস্থাগুলি জানিয়েছে, আজ রবিবার ১ ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিক ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রায় ৫০ টাকা। ফলে আরও চাপ বাড়ল রেস্তোরাঁ এবং গাড়ি মালিকদের।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই দামবৃদ্ধি বলেই জানিয়েছে তেল সংস্থাগুলি।
ফলে দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই-সহ গোটা দেশে এদিন থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। দাম বাড়ার পর ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে হল ১,৭৪০ টাকা ৫০ পয়সা, কলকাতায় ১,৮৪৪ টাকা ৫০ পয়সা, মুম্বইয়ে ১,৬৯২ টাকা এবং চেন্নাইয়ে ১,৮৯৯.৫০ টাকা। বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গৃহস্থালির সাড়ে ১৪ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*