মকর সংক্রান্তিতে শুভেচ্ছা প্রধানমন্ত্রী, রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসাভার বিরোধী নেতা রাহুল গান্ধী মকর সংক্রান্তি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, মকর সংক্রান্তির পবিত্র উৎসব সবার জীবনে আনন্দ, সুস্বাস্থ্য ও ভাল থাকার বার্তা নিয়ে আসবে। এই উপলক্ষে দেশবাসীর পারস্পরিক ঐক্য আরও দৃঢ় হবে বলে তাঁর আশা।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সমাজমাধ্যমে মকর সংক্রান্তি, পোঙ্গল, সুজ্ঞি হাব্বা, মাঘি, ভোগালি বিহু, খিচদি, পৌষ পার্বণ, উত্তরায়ণ ও মকরভিল্লাকুতে দেশবাসীকে শুভেচ্ছা জানান। বলেন, ফসল বোনার এই উৎসব সবার জীবনে নতুন সূচনা, আশা, সুখ, সমৃদ্ধি ও আনন্দ নিয়ে আসুক।
উল্লেখ্য, মকর সংক্রান্তি উপলক্ষে আজ দেশের বিভিন্ন রাজ্যে উৎসবের আবহ। গঙ্গাসাগর, প্রয়াগরাজ-সহ বিভিন্ন নদী সঙ্গমে আজ লক্ষ লক্ষ পুণ্যার্থি স্নান করেন। শীত উপেক্ষা করে পুণ্যার্থিরা ভোর থেকে এই সব সঙ্গমে এসে স্নান, পূজার্চনা ইত্যাদি করেন।
দক্ষিণ ভারত সহ সারা দেশেই এই দিনটি নানা উৎসব, আনন্দের সঙ্গে পালন করা হয়।
সঙ্গে সাধ্যমত আয়োজন করা হয় পিঠে পুলি সহ রকমারি খাবারও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*