বাজেটের দিন দৃশ্যত খুশি মুখ্যমন্ত্রী, দেখা গেল নৃত্য ভঙ্গিমায়!

Spread the love

রোজদিন ডেস্ক : গতকাল এসআইআরের বিরুদ্ধে শীর্ষ আদালতে অবতীর্ণ হয়ে সারা দেশের নজর কেড়েছিলেন তিনি। সৃষ্টি করেছিলেন নয়া ইতিহাস। আজ বিধানসভা ভবনে রাজ্যের অন্তবর্তী বাজেট পেশের আগে দৃশ্যত খুশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখা গেল অনেকটাই যেন নৃত্য ভঙ্গিমায়। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভাট্টাচার্যকে পাশে নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। হাসি মুখ, সারা শরীরে নৃত্য ভঙ্গিমা। আসন্ন নির্বাচন নিয়ে উদ্বেগের কোন চিহ্ন নেই, হাসিখুশি মুখে থাকা মুখ্যমন্ত্রীকে দেখে খুশি তাঁর অনুগামী, অনুরাগীরাও।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হয়েও আমজনতার সঙ্গে মিশে যেতে জুড়ি নেই তাঁর, নৃত্য, গীতে সহজেই অংশও নেন। এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এক অনুষ্ঠানে নৃত্যরত সাঁওতালি কন্যাদের সঙ্গে পা মিলিয়েছিলেন তিনি। আর গান তো তাঁর সহজাত বিষয়। কত গান লিখেছেন, সুর দিয়েছেন, মিলিয়েছেন গলাও। আজ বিধানসভা ভবনে তারই এক ঝলক ধরা পড়লো।
অর্থমন্ত্রী চন্দ্রিমা ভাট্টাচার্য বরাবরই ছিমছাম সাজপোশাক করেন। আজ তিনি পরেছিলেন উজ্জ্বল হলুদ শাড়ি। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর তৈরি এই শাড়িতে হয়েছিলেন আর ও উজ্জ্বল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*