মেহুল চোকসি ভারতে ফিরছেন!

Spread the love

রোজদিন ডেস্ক : ১৩ হাজার কোটি টাকার ব্যাংকিং প্রতারণায় অভিযুক্ত মেহুল চোকসি ভারতে ফিরছেন?? আজ বেলজিয়ান আদালতের এক রায়ে এই সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও এখনই তাঁর দেশে ফেরার আশা কম, কারণ তাঁকে ভারতে প্রত্যর্পণে আদালত রাজী হলেও উচ্চতর আদালতে আবেদন করার সংস্থান রেখেছে।
প্রসঙ্গত, রাষ্ট্রায়ত্ত পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১৩ হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে।। এই তথ্য সামনে আসার আগেই ২০১৮ সালে এই হীরা ব্যবসায়ী দেশ থেকে পালিয়ে যান। দেশের ব্যাংকিং ইতিহাসে বিশাল এই প্রতারণা ও অভিযুক্তর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিয়ে সারা দেশে তোলপাড় ওঠে। বিরোধীরা এই নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার কে দায়ী করে তোপ দাগেন।
দীর্ঘ দিন সবার চোখে ধুলো দিয়ে বিভিন্ন দেশে কাটাচ্ছিলেন গুজরাটের এই হীরা ব্যবসায়ী। তিনি অন্য দেশে নাগরিকত্ব পেয়েছেন বলেও খবর রটে।
আজ বেলজিয়ান আদালত স্পষ্ট করে দেয়, মেহুল চোকসি এখনও ভারতীয় নাগরিক। তাঁকে প্রত্যর্পণ করতে কোন অসুবিধা নেই। চলতি বছর এপ্রিল মাসে বেলজিয়ান পুলিশ তাঁকে গ্রেফতার করে। তখন থেকে তিনি কারাগারেই আছেন।
সূত্রের খবর, তাঁর শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে ভারত যাতে মানবিক দৃষ্টি দেয়, বেলজিয়ান আদালত তা নিশ্চিত করতে বলে। ভারতের পক্ষে আশ্বাস দেওয়া হয়, এখানে এলে তাঁকে মুম্বাই এর আরথার জেলের ১২ নম্বর ওয়ার্ডে রাখা হবে। সেটি মানবাধিকার রক্ষার ইউরোপীয় মডেলে তৈরি।
তবে কবে মেহুল চোকসিকে ভারত পাবে তা এখনও জানা যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*