রোজদিন ডেস্ক : বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা। এর জেরে গতকাল খুন হয়ে যান ইছাপুরের দিলীপ দাস। নিম্নবিত্ত পরিবারের অসহায় পরিবারের সঙ্গে আজ দেখা করতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। পরিবারের জীবিকা নির্বাহের জন্য নিহতর স্ত্রীকে একটি চাকরির ব্যবস্থা করতে রাজ্য সরকারকে আর্জি জানান।
শুভঙ্কর সরকার আরও বলেন, কংগ্রেস পরিবারকে আইনি বিষয়ে সবরকম ভাবে সহায়তা করবে। এমন নৃশংস ঘটনার তিনি তীব্র নিন্দা করেন। আশুতোষ চ্যাটার্জিসহ কংগ্রেসের অনেকে তাঁর সঙ্গে ছিলেন।
প্রসঙ্গত, বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে কয়েকজনের সঙ্গে শৌভিক রায়ের বচসা বাধে। অভিযুক্ত ব্যক্তি ও তার বোনের মারধরের ফলে প্রাণ হারান দিলীপ দাস। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। শৌভিক ও তার বোনকে পুলিশ গ্রেফতার করেছে।

Be the first to comment