সোশ্যাল মিডিয়ায় কেউ যাতে হিংস্রতার শিকার না হয় তার জন্য বিশেষ উদ্যোগ নিলেন মেলানিয়া ট্রাম্প

U.S. first lady Melania Trump looks on as she visits a hospital in Accra, Ghana, October 2, 2018. REUTERS/Carlo Allegri - RC16983708D0
Spread the love
সোশ্যাল মিডিয়ায় কেউ যাতে হিংস্রতার শিকার না হয়, সেজন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। বৃহস্পতিবার এক সাংবাদিক এই প্রসঙ্গে জিজ্ঞাসা করলে আমেরিকার ফার্স্ট লেডি বলেন, পৃথিবীতে আমার মতো হিংস্রতার শিকার আর কেউ হয়নি।সাংবাদিক তখন প্রশ্ন করেন, সত্যিই কি আপনি বিশ্বে সবচেয়ে বেশি হিংস্রতার শিকার হয়েছেন?
এবার নিজের বক্তব্য খানিক সংশোধন করে মেলানিয়া বলেন, বিশ্বে সবচেয়ে বেশি হিংস্রতার শিকার যারা হয়েছে, আমি তাদের একজন। শিশুদের ওপরে সামাজিক হিংসা কেমন প্রভাব ফেলে প্রশ্ন করলে তিনি বলেন, বাচ্চারা যখন বেড়ে ওঠে তাদের শেখানো উচিত, অপরের সঙ্গে কেমন আচরণ করতে হয়।
অন্য একটি প্রসঙ্গে মেলানিয়া বলেন, আমার স্বামীর প্রশাসনে এমন অনেক লোক কাজ করে যাদের তিনি আদৌ বিশ্বাস করেন না। আমি তাঁকে পরামর্শ দিই, কাকে বিশ্বাস করবেন আর কাকে করবেন না।  যদিও এসম্পর্কে তিনি স্বাধীনভাবেই সিদ্ধান্ত নেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*