মিড-ডে-মিলের বাড়তি অর্থ শিশুদের পুষ্টিতে ব্যয়ের দাবিতে শিক্ষামন্ত্রীকে চিঠি

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটমুখি রাজ্যে মিড-ডে-মিলে মার্চ মাসের মধ্যে শিশুদের ১২টি অতিরিক্ত ডিম, মরসুমি ফল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এর জন্য এই খাতে থাকা অতিরিক্ত অর্থ খরচ করা হবে। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি র দাবি, শুধু এই কয়েক দিনের জন্য নয়, মিড-ডে-মিলের জন্য খরচ না হওয়া পুরো অর্থই শিশুদের পুষ্টির জন্য খরচ করা হোক৷ এই আর্জিতে সংগঠনের সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা বুধবার শিক্ষা মন্ত্রী, মিড-ডে-মিল অধিকর্তাকে চিঠি দিয়েছেন। তাঁর কথায়,
শুধু ভোটের কথা মাথায় রেখে আর্থিক বছরের শেষে কেন তা দেওয়া হবে!! এর আগে যে কয়েকদিন অতিরিক্ত গরমের ছুটি দেওয়া হল, তখন মিড-ডে-মিলের বরাদ্দ করা কয়েক কোটি টাকা রয়ে গেছে। এর হিসাব তিনি শিক্ষামন্ত্রী, মিড-ডে-মিল অধিকর্তাকেও দিয়েছেন।
বিদেশের তথ্য উদ্ধৃত করে আনন্দ হাণ্ডা তাঁদের জানান, পুষ্টির নিরিখে এই দেশের শিশুরা আফ্রিকার দরিদ্র দেশের থেকেও বেশি অপুষ্টিতে ভোগে। অথচ এরাই দেশের ভবিষ্যত। এই সব প্রেক্ষিতে তিনি মিড-ডে-মিলের খাতে পড়ে থাকা অতিরিক্ত পুরো টাকাই শিশুদের পুষ্টির জন্য ব্যয় করার আর্জি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*