বেঙ্গালুরুতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু

Spread the love

রোজদিন ডেস্ক : বেঙ্গালুরুতে ফের রাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবরে রহস্য দেখা দিয়েছে। পুরুলিয়ার কোটশিলার চেক্যা গ্রামের বাসিন্দা প্রসন্ন কুমার (৩৯) দীর্ঘদিন ধরে বেঙ্গালুরুর এক বেসরকারি সংস্থার গাড়ি চালকের কাজ করতেন। ১৯ ফেব্রুয়ারি পরিবারের সঙ্গে কথা হয় তাঁর। তখন জানান, শীঘ্রই বাড়ি আসবেন। গতকাল তাঁকে ফোন করে সাড়া মেলেনি। একজন অপরিচিত ব্যক্তি জানান, প্রসন্ন কুমার মারা গেছেন। এই খবর শুনে হতবাক তাঁর পরিবার। কিভাবে তাঁর মৃত্যু হয়েছে তা নিয়ে অন্ধকারে তাঁরা। তাঁর দুই ছেলের একজন এবার মাধ্যমিক দিয়েছে। এই ঘটনায় স্ত্রী-সহ তাঁরা সকলেই শোকাচ্ছন্ন। মর্মান্তিক এই খবরে এলাকায় শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*