রোজদিন ডেস্ক: বিধান সভা ভবনে শপথ গ্রহণের পর মধ্যাহ্ন ভোজে জমিয়ে মাছ ভাত খেলেন বিধায়ক রা। নির্বাচনের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাঁর দলের একাধিক নেতার প্রচার ছিল, বিজেপি ক্ষমতা য় এলে মৎস্য প্রিয় বঙ্গবাসীর মাছ সহ আমিষ খাওয়া ই বন্ধ হয়ে যাবে। এই বক্তব্য কে ভুল প্রতিপন্ন করতে একাধিক প্রার্থীকে মাছ হাতে প্রচারে নানতে দেখা যায়। অনুরাগ ঠাকুর সহ
একাধিক বিজেপি নেতা এখানে এসে মাছ ভাত খান।নির্বাচনে জয়ের পর ও দলের দফতরে দেদার আমিষ ভোজনের আয়োজন হন। বুধবার এক ই ছবি দেখা গেল বিধান সভা ভবনেও। সৌজন্যে প্রোটেম স্পিকার তাপস রায়। তাঁর আয়োজিত ভাত, ডাল,ভাজা,মাছ ভাতের মধ্যাহ্ন ভোজ জমিয়ে খেলেন বিধায়ক রা।
সূত্রের খবর, প্রাক্তন সরকারের চালু করা মা ক্যান্টিন ও বন্ধ হচ্ছে না। পরন্তু সেখানে ডিম ভাতের বদলে মাছ ভাত খাওয়ানোর কথা ভাবা হচ্ছে।
আগামী ১৫,মে বিধান সভায় অধ্যক্ষ নির্বাচন হবে। তাপস রায় এই গুরুত্বপূর্ণ, সম্মানীয় পদ পাবেন বলে সূত্রের খবর। বুধবার বিধান সভা ভবনে মুখ্যমন্ত্রী সহ ১৫২ জন বিধায়ক শপথ নিয়েছেন। আগামীকাল ও তা চলবে। পরদিন হবে অধ্যক্ষ নির্বাচন।

Be the first to comment