নিট প্রশ্নপত্র ফাঁস, গ্রেফতার পনের, আছেন বিজেপি নেতা ও!

Spread the love

রোজদিন ডেস্ক: দেশব্যাপী আলোড়ন তোলা নিট প্রশ্ন পত্র ফাঁসের তদন্তে নেমে বিভিন্ন রাজ্য থেকে পাঁচ জনকে গ্রেফতার করল সি বি আই। ধৃত দের মধ্যে অন্যতম প্রধান অভিযুক্ত দীনেশ বিনওয়ালের বিজেপি যোগ নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।
সূত্রের খবর, রাজস্থানের জয়পুর থেকে দীনেশ ও তাঁর ভাই মঙ্গিলাল কে গ্রেফতার করে সি বি আই। গত ২৬/২৭ এপ্রিল তিনি ছেলের জন্য ত্রিশ লক্ষ টাকা দিয়ে প্রশ্নপত্র কেনেন বলে অভিযোগ। এরপর তা আর ও কয়েকজন কে দিতে তাঁরা সিকরে যান। গত বছর দীনেশ বিনওয়ালের পরিবারের চার জন নিট পাশ করে। ফলত গত বছর ও এই প্রশ্নপত্র ফাঁস হয়েছিল কিনা তদন্তকারী রা সন্দেহ করছেন।
এই ঘটনায় এখন অবধি পনের জনকে গ্রেফতার করা হয়েছে।
কংগ্রেসের দাবি, ৪৫ জনের বেশি ব্যক্তি কে নয় আটক নাহলে জিজ্ঞাসা বাদ করা হয়েছে ।
রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, বিরোধী নেতা টিকারাম জুলি প্রশ্ন তুলেছেন, ধৃতদের মধ্যে বিজেপি নেতা থাকায় সরকার তা চাপা দেওয়ার চেষ্টা করছে না তো?
বুধবার জয়পুর সহ রাজস্থানের বিভিন্ন এলাকায় কংগ্রেস সমর্থক রা তুমুল বিক্ষোভ দেখান৷ তাঁরা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। এন টি এ, কেন্দ্রীয় সরকারের ও তীব্র সমালোচনা য় মুখর হন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*