রোজদিন ডেস্ক : সর্বজন হিতায়, সর্বজন সুখায়, এ আই সম্মেলন শুরুর আগে এই ভাবেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ দিল্লিতে ভারত মন্ডপমে এ আই সম্মেলন শুরু হচ্ছে। সারা বিশ্বের নামী দামি প্রযুক্তি সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন৷
সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এআই নিয়ে আলোচনায় সারা বিশ্ব সমবেত হয়েছে। তিনি সব রাষ্ট্র প্রধান, শিল্পপতি, উদ্যোগপতি, নীতি নির্ধারক, গবেষকদের এই সম্মেলনে স্বাগত জানান। এই সম্মেলনের বিষয় বস্তু হোল সর্বজন হিতায়, সর্বজন সুখায়, অর্থাৎ সকলের ভাল, সকলের সুখ! এটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা কে মানব কেন্দ্রিক উন্নতি তে ব্যবহার করার বিষয়ে তাঁদের সবার যৌথ দায়বদ্ধতাকে তুলে ধরে বলে তিনি মন্তব্য করেন।
এ আই নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়নের স্বপ্নের পাশে কাজ চলে যাওয়ার আশঙ্কার মেঘ ও দেখা দিয়েছে। ভারত সহ বহু দেশ ই মানব উন্নয়ন, কল্যাণে এ আই ব্যবহারের পক্ষপাতী। পাঁচ দিনের সম্মেলনে এই সব কিছু নিয়েই আলোচনা হবে। গুগলের সুন্দর পিচাই, সাম অল্টম্যান সহ বিশ্বের চল্লিশটি সংস্থার কর্তারা এতে যোগ দিচ্ছেন। কুড়ি টি দেশের রাষ্ট্র প্রধান, শীর্ষ নেতারা ও আসছেন। সম্মেলন চলাকালীন তাঁদের সঙ্গে ও প্রধানমন্ত্রী র বৈঠক করার কথা।
সূত্রের খবর, এই সম্মেলনে ফ্রান্স,শ্রীলঙ্কা, ভুটান, গ্রিস সহ বহু দেশের প্রধান রা যোগ দেবেন। রাজধানীর এই বিশাল কর্মকান্ডে যুক্ত, ব্যস্ত থাকার জন্য আগামী কাল বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না প্রধানমন্ত্রী।

Be the first to comment