বিজেপি সরকার সগর্বে বাংলা ভাষা আর বাংলা সংস্কৃতিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে; মোদী

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। প্রতিবাদে সরব তৃণমূল নেতৃত্ব। তারই মাঝে দমদমের সভামঞ্চ থেকে বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া নিয়ে জোরাল সওয়াল নরেন্দ্র মোদীর।

এদিনের মঞ্চে দাঁড়িয়ে আরও একবার যেন বাঙালি আবেগে শান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাকে ধ্রুপদী ভাষার সম্মান দেওয়া প্রসঙ্গে বলেন, “বিজেপি সরকার সগর্বে বাংলা ভাষা আর বাংলা সংস্কৃতিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে। আমরাই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছি।”

তিনি এদিন বলেন, “বিজেপি-শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের কথায় না গেলেও মোদী বললেন, তিনি গর্বিত বাংলাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিতে পেরে। উল্লেখ্য, মঞ্চে তখন বসে বিজেপি নেতা অমিত মালব্য, যিনি কিছুদিন আগে বলেছিলেন বাংলা নামে নাকি কোনও ভাষাই নেই। ডা. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সৈনিক হিসেবে নিজেকে উল্লেখ করেন মোদী। তাঁর আদর্শকে পাথেয় করেই যে আত্মনির্ভরতা বা মেক ইন ইন্ডিয়া, সে কথাও মনে করালেন। বাংলায় বিজেপি সরকার গঠনে শ্যামাপ্রসাদের স্বপ্নপূরণের কথা বললেন মোদী। সঙ্গে বললেন, বিজেপি যা সংকল্প করে, তা পূরণ করেই ছাড়ে। যেমনটা হয়েছে অপারেশন সিঁদুরের ক্ষেত্রেও।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*