রোজদিন ডেস্ক : দেশে রান্নার গ্যাস এলপিজি নিয়ে অযথা আতঙ্ক ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন, পরিস্থিতির সুযোগ নিয়ে অনেকে অযথা আতঙ্ক ছড়াচ্ছেন। তাঁরা দেশের ক্ষতি করছেন জানিয়ে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি।
রাজনীতির উর্ধে উঠে এর মোকাবিলার কথা জানান তিনি। সব রাজ্য সরকারগুলিকে সক্রিয় হতে বলেন।
বৃহস্পতিবার রাতে তিনি পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন।
এলপিজির কালোবাজারি, মজুতদারি রুখতে রাজ্য সরকারগুলিকে নজরদারি সহ সক্রিয় ব্যবস্থা নিতে বলেন।
গত কয়েক দিনে দেশে এলপিজি উৎপাদন ২৮% বৃদ্ধি পেয়েছে। সারা বিশ্ব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী দাবি করেন, ভারত নিজের ছন্দ ধরে রাখতে পেরেছে।

Be the first to comment