শিলিগুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ছেলের মর্মান্তিক মৃত্যু

Spread the love

রোজদিন ডেস্ক: শিলিগুড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক ভাবে মা ও ছেলে প্রাণ হারালেন। বুধবার সন্ধ্যায় বৃষ্টি র সময় ভবসিন্ধু কলোনির বাসিন্দা প্রমীলা রায় (৫০) সুইচ বোর্ডে হাত দেওয়া মাত্র বিদ্যুৎ স্পৃষ্ট হন। মায়ের এই অবস্থা দেখে ছেলে রাজু (২৭) বাঁচাতে এলে তিনি ও বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরিবারের অন্যরা আতঙ্কিত হয়ে বিদ্যুৎ দফতরে খবর দেন৷ অভিযোগ, প্রায় ঘন্টা দুয়েক পর বিদ্যুৎ দফতরের কর্মীরা আসেন। পরিস্থিতি র গুরুত্ব বুঝে পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে মা ছেলে কে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ক্ষোভ,শোক ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ দফতরের কর্মীদের দেরিতে আসার অভিযোগ নিয়ে এলাকার মানুষ সরব হন।
কি ভাবে বাড়ির সুইচ বোর্ড তড়িদাহত হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
মৃত প্রমীলা রায়ের স্বামী, বড় ছেলে আছেন। এই অভাবনীয় ঘটনা য় তাঁরা বাকরুদ্ধ। শোক স্তব্ধ পুরো এলাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*