রোজদিন ডেস্ক : বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের একটি বহুতলের এক স্টুডিয়োয় ১৭ জন শিশুকে পণবন্দি করল এক যুবক। ছড়িয়ে পড়ল তীব্র আতঙ্ক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় অপহরণকারীকে গুলি করে সব শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গুরুতর জখম অবস্থায় রোহিত আর্য নামে অপহরণকারী যুবককে গ্রেফতার করে হাসপাতালে ভর্তি করা হলেও সেখানেই মৃত্যু হয় তার। ধৃতের কাছ থেকে একটি এয়ার গান, কিছু রাসায়নিক উদ্ধার করা হয়েছে। ওই স্টুডিয়োয় অভিনয়ের প্রশিক্ষণ দেওয়া হয়। এদিন সেই প্রশিক্ষণ চলাকালীন ওই ব্যক্তি ঢুকে পড়ে। ওই স্টুডিয়োতেই কাজ করত। তার একটি ইউটিউব চ্যানেলও আছে।

Be the first to comment