হেলদোল নেই ছোট্ট নাতনিকে খুনে অভিযুক্ত দাদুর!

Spread the love

রোজদিন ডেস্ক : বারুইপুর মহকুমা হাসপাতালে কড়া পুলিশি প্রহরায় আছেন তিনি। দিব্যি দুবেলা খাওয়া দাওয়া করছেন। ছোট্ট নাতনিকে খুনে অভিযুক্ত তিনি। তাও কোন হেলদোল নেই প্রণব ভট্টাচার্যর। পরন্তু হাসপাতালে তিনি এখন দ্রষ্টব্য হয়ে উঠেছেন।
সোনারপুরে চার বছরের ছোট্ট প্রত্যুষাকে নৃশংসভাবে হত্যা করেছেন তার দাদু, এই খবর সামনে আসতে আতংকে শিউরে উঠেছেন আমজনতা। হাসপাতালে থাকা রোগী, তাঁদের আত্মীয়রাও অনেকে উঁকিঝুঁকি দিচ্ছেন বলে জানা যায়।
সূত্রের খবর, নাতনিকে খুন করে তিনি বেশ করেছেন বলে মন্তব্য করেন তিনি। নিজের স্ত্রী, মেয়ের ওপরও খুব রাগ তাঁর। কেন ওই টুকু নাতনিকে তিনি মারলেন, তা ভেবে কূল কিনারা পাচ্ছে না পুলিশও। প্রনব ভট্টাচার্য মানসিকভাবে সুস্থ নয় বলা হলেও তাঁর ব্যবহার দেখে তা বোঝার উপায় নেই বলে অনেকের মত।
ফুলের মত ছোট্ট প্রত্যুষাকে তিনি শ্বাস রোধ করে, ছুরি দিয়ে খুঁচিয়ে মেরেছেন বলে অভিযোগ। শিশুটির ময়না তদন্তের রিপোর্ট এলে তা স্পষ্ট হবে। পুলিশ তাঁকে ঘটনা স্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করার কথা ভাবছে বলে জানা যায়। তাঁর মানসিক সুস্থতাও খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*