রোজদিন ডেস্ক : পাহাড়ে ফের মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন চার জন। আজ মিরিক যাওয়ার পথে যাত্রী বোঝাই গাড়ি খাদে পড়ে যায়। পানিট্যাংকির ইন্দো-নেপাল সীমান্ত থেকে গাড়িটি মিরিক যাচ্ছিল। দুর্গম রাস্তায় ওপর থেকে একটি গাড়ি নামছিল, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ওপর দিকে যাওয়ার সময় খাদে পড়ে যায়। গাড়িতে ১৯ জন যাত্রী ছিলেন। চার জন প্রাণ হারান, বাকিরা আহত। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। নিহতদের দুজন নেপালের, একজন নক্সালবাড়ি ও একজন মিরিকের বাসিন্দা বলে জানা যায়। কিভাবে দুর্ঘটনা হল, পুলিশ খতিয়ে দেখছে।
ছবি: প্রতীকী

Be the first to comment