নেপথ্যে কি ট্রাম্পের শুল্ক বৃদ্ধির জের? সেপ্টেম্বরে দেশের রফতানি কমল প্রায় ১১.৯৩%

Spread the love

রোজদিন ডেস্ক : চলতি বছর ২৭ আগস্ট ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ হারে শুল্ক চাপিয়ে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই নীতি কার্যকর হওয়ার পর প্রথম মাসেই ভারতে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেল। কেন্দ্রের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ভারতের মার্কিন রপ্তানি বার্ষিক ১১.৯৩ শতাংশ কমে ৫.৪৬ বিলিয়ন ডলার হয়েছে, যা দেশের বৃহত্তম রফতানি বাজারের উপর ধাক্কা লাগার ফলশ্রুতি। যদিও এই সময়ে আমদানি ১১.৭৮ শতাংশ বেড়ে ৩.৯৮ বিলিয়ন ডলার হয়েছে। আমেরিকা বর্ধিত শুল্ক আরোপ করেছিল নয়াদিল্লি রুশ তেল কেনার কারণে। এখন এর ফলে ভারতের পোশাক এবং চর্মজাত পণ্য বাংলাদেশ ও ভিয়েতনামের প্রতিযোগিতার সামনে দুর্বল হয়ে পড়েছে। বাণিজ্য সচিব বক্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের মোট রফতানির প্রায় ৫৫ শতাংশই এই শুল্কের দ্বারা প্রভাবিত হয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সত্ত্বেও রফতানির গতি বজায় রয়েছে; তবে সোনা, রুপো, সার এবং ইলেকট্রনিক্সের আমদানি বৃদ্ধির কারণে সেপ্টেম্বরে সামগ্রিক আমদানির হার দ্রুত বেড়েছে। তথ্য বলছে, মে থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি প্রায় ৩৭.৫ শতাংশ কমেছে, যার ফলে মাসিক ৩.৩ বিলিয়ন ডলারেরও বেশি চালান কমে গিয়েছে। বস্ত্র, রত্ন ও গয়না, ইঞ্জিনিয়ারিং পণ্য এবং রাসায়নিকের মতো ক্ষেত্রে সবচেয়ে ক্ষতি হয়েছে। এই পরিস্থিতির মুখে রাশিয়ার তেল আমদানির বিষয়টি অমীমাংসিত থাকা সত্ত্বেও ভারত আগামী মাসের মধ্যে চুক্তি আলোচনা শেষ করার লক্ষ্যে মার্কিন প্রশাসনের সঙ্গে বাণিজ্যিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এখন দেখার তাতে পরিস্থিতির কতটা উন্নতি হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*