পলাতক হীরে ব্যবসায়ী মেহুল চোক্সিকে ভারতের হাতে তুলে দিতে আর কোনও আইনি বাধা নেই, জানিয়ে দিল বেলজিয়ামের আদালত

Spread the love

রোজদিন ডেস্ক : ভারতে প্রতারণা ও ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত হীরে ব্যবসায়ী মেহুল চোক্সিকে ভারতে প্রত্যর্পণ করা যাবে। সম্প্রতি এমনটাই নির্দেশ দিয়েছিল বেলজিয়ামের অ্যান্টওয়ার্পের এক আদালত। গত ১১ এপ্রিল ওই হীরে ব্যবসায়ীকে গ্রেফতার করে বেলজিয়াম পুলিশ। দু’পক্ষের বক্তব্য শুনে বিচারক জানান, চোকসির গ্রেফতারি বৈধ। একই সঙ্গে তিনি বলেন, উচ্চ আদালতে এই নির্দেশকে চ্যালেঞ্জ করতে পারবেন চোকসি। এরপরই জল্পনা ছড়ায় তাঁকে এখনই ভারতে ফেরানো সম্ভব হবে না। কিন্তু বেলজিয়ামের ওই আদালতের জারি করা নির্দেশনামা খতিয়ে দেখার পর এক জাতীয় সংবাদমাধ্যমের দাবি, চোকসি বেলজিয়ামের নাগরিক নন। তবে তিনি বিদেশি। তাঁকে ভারতে প্রত্যর্পণে কোনও আইনি বাধা নেই। যে অপরাধ উনি করেছেন ভারতে যেমন- প্রতারণা, জালিয়াতি, ভুয়ো তথ্য ও নথি তৈরি, দুর্নীতি। এই সবকটির ক্ষেত্রে বেলজিয়ামের আইন মোতাবেক উনি অপরাধী। এই অপরাধগুলি করতে গিয়ে চোকসি কোনও দুষ্কৃতী দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন। যেখানে জাল নথি তৈরি করেন দুর্নীতি করতে, যা খুবই ভয়ানক অপরাধ। তবে চোকসির একটি অপরাধের জন্য বেলজিয়ামে কোনও শাস্তি হবে না। সেটি হল তথ্য প্রমাণ লোপাটের। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ১ জানুয়ারির মধ্যে অপরাধগুলি করেছেন চোকসি। তাই ভারত কিংবা বেলজিয়াম দুই দেশেই অপরাধগুলি নিয়ে তদন্ত এখনও চলতে পারে। সেই হিসেবে তাঁর প্রত্যর্পণে কোনও আইনি সমস্যা নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*