দশে দশ

Spread the love
  1. কালীমূর্তি ভাঙাকে ঘিরে রণক্ষেত্র কাকদ্বীপ। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। দোষীদের কাউকে রেয়াত নয়, আশ্বাস রাজ্য পুলিশের।
  2. নভেম্বরের ৫ থেকেই রাজ্যে শুরু হয়ে যেতে পারে SIR
  3. ভোটার তালিকা ম্যাপিং, সীমান্তবর্তী এলাকা নিয়ে উদ্বিগ্ন কমিশন। দার্জিলিং-জলপাইগুড়ি বাদে সব জেলার ভোটার তালিকায় ম্যাপিং শেষ। ভোটার তালিকায় ম্যাপিং-এ জেলায় জেলায় ভোটার তালিকায় ‘ফারাক’!
  4. SIR নিয়ে তৎপরতার আবহেই অন্তত ৬০০ জন অনিচ্ছুক BLO-কে শোকজ করল নির্বাচন কমিশন। চিঠি পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে কারণ দেখাতে না পারলে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থারও হুঁশিয়ারি দিয়েছে কমিশন। পাল্টা BLO-দের বক্তব্য, শাসক ও বিরোধীদের বাগযুদ্ধের মাঝে পড়ে তাঁরা আতঙ্কিত! তাঁদের দাবি, নিরাপত্তা দেওয়া হোক।
  5. কালীপুজোর মণ্ডপে বক্স বাজাতে অস্বীকার, যুবককে ‘কুপিয়ে খুন’ যুবককে কুপিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। সোনারপুর থানার কুস্টিয়া এলাকার ঘটনা। খুনের অভিযোগে আটক প্রতিবেশী ও তাঁর স্ত্রী।
  6. বিহারের ছট পুজার জন্য সারাদেশের সঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলেও থাকছে ৪৮ টি বিশেষ স্পেশাল ট্রেন। যার মধ্যে ২২টি ট্রেনের স্টপেজ দেওয়া হয়েছে আলিপুরদুয়ার ডিভিশনেও।
  7. আমহার্স্ট স্ট্রিটে প্রিন্টিং প্রেসে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন।
  8. দক্ষিণেশ্বরে মহিলার শ্লীলতাহানি, গ্রেফতার অভিযুক্ত।
  9. বারাসতে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল
  10. পাকিস্তান-আফগান সীমান্তে চলমান উত্তেজনার কারণে সারা দেশে সবজির দাম বেড়ে গেছে। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে টমেটো ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*