রোজদিন ডেস্ক, কলকাতা:- বিশেষ সংশোধনী বিতর্কের মধ্যেই নতুন পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বতন্ত্র করার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন।
রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বাধীন দফতর হিসেবে ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই চিঠি পৌঁছেছে নবান্নে।
বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অধীন মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয়। স্বাধীন হলে রাজ্যের উপর নির্ভরশীলতা থাকবে না CEO দফতরের। নির্বাচনী কর্মী নিয়োগেও নির্ভরশীলতা আর থাকবে না। এতে স্বাধীনভাবে সংশোধনী পরিচালনায় বাধা থাকবে না।
বিস্তারিত আসছে……

Be the first to comment