রাজ্যের ২১ জেলায় চালু হচ্ছে আধার সেবাকেন্দ্র

Spread the love

রোজদিন ডেস্ক : ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই রাজ্যের মোট ২১টি জেলায় নতুন আধার সেবাকেন্দ্রগুলি চালু করবে। বর্তমানে রাজ্যের আট জেলায় মোট আটটি আধার সেবাকেন্দ্র রয়েছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া রাজ্যের মোট ২১টি জেলায় এই নতুন সেবাকেন্দ্রগুলি চালু করবে। সংস্থার চিফ একজিকিউটিভ অফিসার ভুবনেশ কুমার জানান, সেবাকেন্দ্রের সংখ্যা বাড়লে রাজ্যের মানুষ আরও দ্রুত ও সুষ্ঠুভাবে আধার সংক্রান্ত পরিষেবা পেতে পারবেন। নতুন কেন্দ্রগুলি চালু হলে আধার আপডেট, নাম সংশোধন, বায়োমেট্রিক আপডেট-সহ বিভিন্ন পরিষেবা এক জায়গায় পাওয়া যাবে। প্রসঙ্গত, আধার সেবাকেন্দ্রগুলিতে একসঙ্গে বহু মানুষ পরিষেবা গ্রহণ করতে পারেন। ফলে সাধারণ মানুষের ভিড় সামলানো এবং পরিষেবা দেওয়ার গতি বাড়ানো, দুই ক্ষেত্রেই এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*