- মেমারিতে সিএএ শংসাপত্র পেলেন ২১ জন। অবশেষে এই আবেদনের মধ্য দিয়ে ভারতীয় নাগরিকত্বের পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন পূর্ব বর্ধমান জেলার মেমারি থানা এলাকার পারিজাত নগরের বাসিন্দারা।
- তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের জামাই রাইহান আলি ও বেয়াই শরিফুল ইসলাম তৃণমূল দলে যোগ দিতে চলেছেন।
- মৃত রফিক আলি গাজীর মৃতদেহ নিয়ে উস্তিতে পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। চূড়ান্ত ভোটার তালিকায় নাম বিচারাধীন থাকায় আতঙ্কে আত্মঘাতী বলে অভিযোগ।
- রাউৎখণ্ডের পাথরপাড়ায় নিজের বাড়িতেই দাঁতালের আক্রমণে মৃত্যু হয় বিজয় কোলে নামে এক স্থানীয় বাসিন্দার। আহত হয়েছেন একই গ্রামের আরও ৬ জন।
- বন দপ্তরের বিশেষজ্ঞ দল জয়পুরে গিয়ে দাঁতালকে লক্ষ্য করে পরপর তিনটি ঘুমপাড়ানি গুলি ছোঁড়ে। তিনটি গুলিই লাগে দাঁতালের শরীরে। আর তাতেই কাবু হয়ে পড়ে দাঁতালটি।
- হাওড়ায় শালিমার স্টেশন লাগোয়া ৫ নম্বর গেটের কাছে হোলির দিন অশান্তির জেরে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে।
- উলুবেড়িয়ার বীরশিবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গ্যাস ওভেন সারাইয়ের সময়ে গ্যাস লিক করে দোকানে আগুন। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
- রাজপুর-সোনারপুরের দোলতলা এলাকায় বাইক পার্কিংকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা থেকে রীতিমতো সংঘর্ষের ঘটনা ঘটে।
- মৈপীঠের ভুবনেশ্বরী এলাকায় গোরু চুরির উদ্দেশে জড়ো হয়েছিল একদল দুষ্কৃতী। পুলিশ হানা দিয়ে ২ জনকে গ্রেপ্তার করে।
- উত্তর হাওড়া শ্যাম মন্দিরে সকাল থেকেই মানুষের ঢল। বহু ভক্ত হোলি খেলতে মন্দিরে ভিড় জমিয়েছেন
- নদিয়ার শান্তিপুর থানার বাহাদুরপুর ফরেস্টের বনবিবি তলায় গরম খিচুড়ি উল্টে শিশু-সহ আহত একাধিক। তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় হাসপাতালে।
- পিছিয়ে গেল আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের শেষকৃত্য। ইরানের ইসলামিক প্রচার পরিষদের প্রধান হোজ্জাতোলেসলাম মাহমুদি জানিয়েছেন, তিন দিন ধরে চলবে খামেনেইকে শেষ বিদায় জানানোর ক্রিয়াকর্ম।
- শ্রীলঙ্কার উপকূলে ইরানের যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে আমেরিকান সামরিক বাহিনীই।
- ভূমধ্যসাগরে ডুবে গেল রাশিয়ার জ্বালানিবাহী ট্যাঙ্কার। তার আগে ভয়াবহ বিস্ফোরণ হয় লিকুইফায়েড ন্যাচরাল গ্যাস বয়ে নিয়ে যাওয়া ওই ট্যাঙ্কারে।
- ইরানের রুশ-নির্মিত ‘ইয়াক-১৩০’ যুদ্ধবিমান ধ্বংস করল ইজ়রায়েলি বায়ুসেনা। ইজ়রায়েলের অত্যাধুনিক ‘এফ-৩৫আই’ ফাইটার জেট এই হামলা চালিয়েছে তেহরানের আকাশে।

Be the first to comment