রোজদিন ডেস্ক : যত দিন যাচ্ছে, আরও রক্তক্ষয়ী হচ্ছে যুদ্ধ। এবার শ্রীলঙ্কার উপকূলে মার্কিন হামলায় ডুবলো ইরানের রণতরী। এই ঘটনায় ৮০ জন প্রাণ হারিয়েছেন। সাবমেরিন দিয়ে এই রণতরী ডুবিয়ে দেওয়া হয় বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন। ইরানকে তীব্র কটাক্ষ হেনে তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধ জাহাজটি নিজেকে নিরাপদ ভেবেছিল। ইরানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তাঁরা তো সবেমাত্র ইরানকে আক্রমণ করেছেন, এর পর আরও বড় মাপের আক্রমণ আসছে।
পিট হেগসেথ আরও বলেন, আর কয়েক দিনের মধ্যেই ইরানের আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ তাঁদের হাতে আসবে বলে আশা করা যাচ্ছে। মধ্য প্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে আমেরিকা।
অন্যদিকে যুদ্ধ বিধ্বস্ত ইরানে নিহতর সংখ্যা ১০৪৫ জন হয়েছে। আমেরিকা ইজরায়েলের যৌথ হানায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। আকাশ পথে কখন প্রাণঘাতী আক্রমণ নেমে আসবে কেউ জানেন না।
একদিকে ইজরায়েল আনেরিকার হানার পাশে প্রত্যাঘাত হানছে ইরান। তেল আবিবে ড্রোন হামলা চালিয়েছে হেজবুল্লা।
কুয়েত, সৌদি আরব, ইউএই-কে নিশানা করেছে শতাধিক ড্রোন।
এরই মাঝে মধ্য প্রাচ্যে যুদ্ধে অংশ নেবে না বলে জানিয়েছে স্পেন। এতে রুষ্ট মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
ইরানে যৌথ হামলায় নিহত দেড়শোর বেশি কন্যাশিশুর গণকবর নিয়ে মর্মাহত সারা বিশ্ব। ফুলের মত শিশুদের ওপরও হামলা করতে ছাড়েনি যৌথ বাহিনী। এর নিন্দা করেছে বহু দেশ।
এরই মাঝে ভারতের নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে দেশে।
যুদ্ধর বিরুদ্ধে ধ্বনি উঠছে আমেরিকাতেও।

Be the first to comment