রোজদিন ডেস্ক : বিহারের সীতামারিতে বিষাক্ত গ্যাসে একই পরিবারের চার জন প্রাণ হারালেন। মঙ্গলবার সন্ধ্যায় কুরহার গ্রামে এই মর্মান্তিক ঘটনা হয়। বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে তাঁরা জ্ঞান হারান। স্থানীয় মানুষ জন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। রাজীব সাহনি, কৃষ্ণা কুমার, রবীন্দ্র সাহনি ও বিনয় সাহনির এই মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
গত রবিবার বৈশালিতেও এই ভাবে চার জন প্রাণ হারান বলে জানা গেছে।

Be the first to comment