রোজদিন ডেস্ক :
প্রবীণ রাজনীতিবিদ শরদ পাওয়ার মহারাষ্ট্র থেকে রাজ্যসভায় সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হচ্ছেন। আজ মহা বিকাশ আগারির পক্ষে তাঁর নাম ঘোষণা করা হয়। এর আগে কংগ্রেস, এনসিপি (এসপি) ও শিবসেনা (ইউবিটি) এই আসনে নিজেদের প্রার্থী দিতে চেয়েছিল।
সূত্রের খবর জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী আজ শরদ পাওয়ার এর নামে সবুজ সঙ্কেত দেন।
বর্ষীয়ান রাজনীতিবিদ শরদ পাওয়ার এর আগে দলের দায়িত্ব ভাইপো অজিত পাওয়ারকে দিয়ে সক্রিয় রাজনীতি থেকে সরে যেতে চেয়েছিলেন। বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে এই ইচ্ছায় ছেদ পড়ে। রাজ্যে রাজ্যসভার সাতটি আসনের একটিতে বিরোধী পক্ষের জয়ী হওয়ার সম্ভাবনা থাকায় শরদ পাওয়ার এর পক্ষেই সবাই সায় দিয়েছেন।
আজ বিজেপি এই নির্বাচনে তাদের চার প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে দলের জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ পাওয়ার ও রামদাস অটওয়াল আছেন।

Be the first to comment