রাজ্যসভা নির্বাচন: আগামীকাল মনোনয়ন জমা দেবেন তৃণমূলের চার প্রার্থী

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে ৬ মার্চ এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ মার্চ। কোনও আসনে যদি মাত্র একজন প্রার্থী থাকেন, তবে সেখানে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। এবারের নির্বাচনে এ পর্যন্ত তৃণমূল কংগ্রেস চারটি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে এবং শেষদিনে তারা মনোনয়ন জমা দিচ্ছেন। অন্যদিকে বিজেপি একটি আসনে প্রার্থী দিয়েছে। বিধানসভায় আসন সংখ্যার নিরিখে তৃণমূলের চারটি এবং বিজেপির একটি আসনে জয় কার্যত নিশ্চিত বলেই রাজনৈতিক মহলের ধারণা। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে তাদের রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় রাজীব কুমার, কোয়েল মল্লিক, মানেকা গুরুস্বামী এবং বাবুল সুপ্রিয়র নাম রয়েছে। এদিকে বিজেপিও পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের তরফে প্রার্থী করা হয়েছে রাহুল সিনহাকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*