রোজদিন ডেস্ক :
প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার ২৪ ঘন্টার মধ্যে ই দফতরে গিয়ে কাজ শুরু করলেন নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী। আজ তিনি শাস্ত্রী ভবনে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিক দের সঙ্গে বৈঠক করেন। তাঁকে এই দায়িত্ব দেওয়ার জন্য তিনি সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান৷ গতকাল ও তিনি এই কথা জানিয়েছিলেন। আজ আবার ফের তা বলেন।
শিক্ষামন্ত্রী হিসাবে তিনি পড়ুয়াদের আস্থা ফেরাতে সফল হবেন কিনা সেই দিকে এখন সবার নজর।

Be the first to comment