- প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের বিরুদ্ধে রাস্তায় নামলেন হাজার হাজার মানুষ। বিরোধী শিবিরের রাজনীতিক থেকে সংবাদমাধ্যমের উপর আক্রমণের অভিযোগ ট্রাম্প সরকারের বিরুদ্ধে। সেই সঙ্গে কট্টর অভিবাসী নীতি নিয়েও প্রশ্নের মুখে সরকার। সেই নিয়ে ‘No Kings’ আন্দোলন শুরু হয়েছে আমেরিকায়।
- সিনেমার কায়দায় ডাকাতি ঐতিহাসিক লুভ্র মিউজিয়ামে। লোহার করাত নিয়ে ঢুকে মাত্র ৭ মিনিটের মধ্যে মহা মূল্যবান গয়না লুঠ করে নিয়ে গেল ডাকাতদল। নেপোলিয়ন এবং তাঁর প্রথন স্ত্রী জোসেফিনের গয়নার সংগ্রহ থেকে মোট ৯টি গয়না চুরি গিয়েছে। তার মধ্যে একটি গয়না মিউজিয়ামের বাইরে থেকে উদ্ধার হয়েছে।
- রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো, লালুপ্রসাদ যাদবের বাড়ির সামনে নাটকীয় পরিস্থিতি তৈরি হল। টিকিট না পেয়ে সেখানে কান্নায় ভেঙে পড়লেন এক RJD নেতা মদন শাহ। কাঁদতে কাঁদতে রাস্তায় শুয়ে পড়লেন তিনি। ছিঁড়ে ফেললেন নিজের পরনের কুর্তাও।
- দক্ষিণ ২৪ পরগনায় দফায় দফায় বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী। মোট ৬ জায়গায় বিক্ষোভের মুখে বিরোধী দলনেতা। ধর্মপালন করতে এসেও হামলার মুখে পড়ছি বলেন শুভেন্দু অধিকারী।
- বিধাননগরে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এবার। গত ১১ অক্টোবর ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সেই থেকে কলকাতার SSKM হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার রাতে শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
- শনিবার মুরারই ১ ব্লকে দলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অনুব্রত মণ্ডল ও কাজল শেখ অনুগামীদের মধ্য়ে স্লোগান, পাল্টা স্লোগান চলল। মঞ্চ থেকে দলকে এক হওয়ার বার্তা তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের।
- এবার BLO-দের সঙ্গে দলীয় কর্মীদের যাওয়ার আহ্বান বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। সিমলাপালে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে আহ্বান অরূপ চক্রবর্তীর।
- সবংয়ের নীলা বাসস্ট্য়ান্ড এলাকায় ২ ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনার পর দাউদাউ করে জ্বলতে থাকে একটি ডাম্পার। দমকলের চেষ্টায় ডাম্পারের আগুন নিয়ন্ত্রণে।
- ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলছে মহেশতলার চেন তৈরির কারখানা। আগুন নেভাতে আসে দমকলের তিনটি ইঞ্জিন।
- ৩ শাসক নেতার লেনদেনের ভিডিয়ো ভাইরাল! বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছেন গলসির তৃণমূল বিধায়ক!

Be the first to comment