আরো ১২

Spread the love
  1. আজ মঙ্গলবার ২১ অক্টোবর, এক ঐতিহাসিক দিন। এই দিনেই নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে গঠিত হয়েছিল স্বাধীন ভারতের প্রথম সরকার, যার নাম ছিল আজাদ হিন্দ সরকার। নেতৃত্বে ছিলেন নেতাজি। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. আজ মঙ্গলবার দুপুর নাগাদ বড় মা’র দর্শনে নৈহাটি যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সফরকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। কর্মী, সমর্থকদের মধ্যে আগ্রহ তুঙ্গে।
  3. মঙ্গলবার ভোর রাতে খড়দহের রঙের কারখানায় বিধ্বংসী আগুন। সকাল সাড়ে নটার কিছু পর দমকলের দশটি ইঞ্জিন মিলে নিয়ন্ত্রণে আনে সেই আগুন। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। অনুমান, শর্ট সার্কিট থেকেই লেগেছিল আগুন। তদন্ত শুরু।
  4. কালীপুজোর দিন সন্ধ্যে সাড়ে আটটা নাগাদ বেহালা চড়কতলার ১১৬ নং ওয়ার্ডের পূর্বাশা আঞ্চলিক যুবক সংঘের পুজো মণ্ডপে লাগে আগুন। দাউদাউ করে জ্বলতে থাকে মণ্ডপ। ছুটে যান স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। কিন্তু গোটা মণ্ডপটি পুড়ে যায়।
  5. পুলিশ, প্রশাসনের নাকের ডগায় দেদার ফাটলো শব্দবাজি। শব্দ দানবের জেরে শহরের বাতাসে মিশল বিষ। সোমবার সবচেয়ে বেশি বিষ-বায়ু রেকর্ড হয়েছে নিউটাউনে। বাতাসে একিউআই ছিল ১৯৯। দমদমে ছিল ১৪০। ভিক্টোরিয়া মেমোরিয়াল এলাকার একিউআই ছিল ১৩৭। কসবায় ১০৫ ও যাদবপুরে ১০২।
  6. লালবাজার তথ্য অনুযায়ী, গতকাল রাতে মোট ৫২২ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত হয়েছে। গ্রেফতার হয়েছে মোট ৪৫ জন। ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে শব্দবাজি ফাটানোর জন্য। বাকি ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে বাজি সংক্রান্ত অন্যান্য বিধিনিষেধ ভাঙ্গার অভিযোগে।
  7. গ্রাহকদের ব্যাঙ্কমুখী করতে ঢালাও সুবিধা দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। সেভিংস অ্যাকাউন্ট খুলতে আর ন্যূনতম ব্যালান্সের শর্ত থাকছে না। এমনকী চেকবই এবং এটিএম কার্ডের সুবিধা মিলবে বিনামূল্যে। সম্প্রতি খসড়া প্রকাশ করে তা জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
  8. সোনারপুরে নাবালিকার রহস্যমৃত্যুতে প্রথম থেকেই পুলিশের সন্দেহের তালিকায় ছিল তার দাদু। অবশেষে জেলার মুখে নাতনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের কথা স্বীকার করল অভিযুক্ত। পুলিশের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত। খুনের তদন্ত চলছে।
  9. চাঁদার জুলুমের অভিযোগ পেয়ে কঠোর পদক্ষেপ মানিকতলা থানার। অভিযোগ পাওয়ায় ঘণ্টা তিনেকের মধ্যে চার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। চাঁদা না দেওয়ায় আক্রান্ত হন মানিকতলার মুরারিপুকুরের শিল্পী পরিতোষ চক্রবর্তী। তাঁকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা ঘটে।
  10. অনেক চেষ্টা করেও পুরোপুরি জোট হল না বিহারে। কংগ্রেস ও আরজেডির মধ্যে আসন ভাগাভাগি নিয়ে মতৈক্য না হওয়ায় দু’দলই একতরফা প্রার্থী ঘোষণা করল। ফলে।১১ আসনে আরজেডি বনাম কংগ্রেস লড়াই মোটামুটি নিশ্চিত।
  11. গৃহবধূকে গণধর্ষণের ঘটনার অভিযোগ পেতেই মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এক অভিযুক্তকে গ্রেফতার করল ময়নাগুড়ি থানার পুলিশ। রাজ্য সরকারের নির্দেশেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বাকি দুই অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। ময়নাগুড়ির খাগড়াবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের দ্বারীকামারি কালীহাটের ঘটনা।
  12. সপ্তাহ শেষে হাওয়া বদল। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। ২৫ অক্টোবর শনিবার উপকূলের জেলাতে মেঘলা আকাশ। শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। আংশিক মেঘলা আকাশ হতে পারে অন্যান্য জেলাতেও। দক্ষিণা বাতাস ও পশ্চিমি হাওয়ার সংস্পর্শে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*