ভাঙড়ে আইএসএফ-তৃণমূল সংঘর্ষ, আহত দুই পক্ষের একাধিক

Spread the love

রোজদিন ডেস্ক : ভাঙড়ে ফের রাজনৈতিক হিংসা। সোমবার গভীর রাতে ভাঙড় ২ ব্লকের ভুমরুতে আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। প্রথমে বাজি ফাটানোকে কেন্দ্র করে শুরু হয় বচসা, যা পরে মারামারিতে পরিণত হয়। তৃণমূলের তরফে অভিযোগ, আইএসএফের একদল দুষ্কৃতী তৃণমূল কর্মী গোলাম রব্বানি মোল্লার বাড়িতে চড়াও হয় এবং রব্বানি ও তার তিন ছেলেকে বেধড়ক মারধর করে। মারের চোটে একজনের মাথা ফেটে যায়। ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপাতত এলাকা নিয়ন্ত্রনে আছে। চলছে পুলিশি টহল। আইএসএফ অবশ্য সব অভিযোগই উড়িয়ে দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*