পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. কেরলে শবরীমালা মন্দির দর্শন করতে গিয়ে দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর হেলিকপ্টার। তবে নিরাপদে রয়েছেন রাষ্ট্রপতি। ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় উদ্যোগ জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  2. হোয়াইট হাউসে দীপাবলি পালন ট্রাম্পের। জানার পরই সোশ্যাল মিডিয়ায় পালটা শুভেচ্ছা ও ধন্যবাদ প্রধানমন্ত্রী মোদির।
  3. নেই বৃষ্টির আশঙ্কা। ভাইফোঁটাতে ঝলমলে আকাশ, শুক্রবার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। পাহাড়েও বৃষ্টির পূর্বাভাস।
  4. সাতসকালে দ্বিতীয় হুগলি সেতুর ওপর ধর্মতলাগামী যাত্রীবাহী বাসে আগুন, নিরাপদে যাত্রীরা।
  5. উলুবেড়িয়া হাসপাতালে মহিলা চিকিৎসককে হেনস্থার অভিযোগে পুলিশের জালে আরও এক অভিঢ়ুক্ত। বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি হাসপাতালের বাইরে।।
  6. শ্রীরামপুর হাসপাতাল থেকে দিনদুপুরে ওয়ার্ড থেকে।সদ্যোজাতকে চুরি করে পালাতে গিয়ে আটক এক মহিলা।
  7. দত্তপুকুরে মূক ও বধির কিশোরীকে ধর্ষণের অভিযোগ। অভিযোগ পেয়ে তদন্তে নেমে একজনকে গ্রেফতার করল পুলিশ।
  8. নির্দেশ অমান্য করে প্রশিক্ষণে অনুপস্থিত থাকায় রাজ্যের হাজারেরও বেশি বিএলও বা বুথ লেভেল অফিসারকে শোকজ করল জাতীয় নির্বাচন কমিশন।
  9. চরম দারিদ্রসীমার নিচে নেই রাজ্যের একজনও। অসাধ্য সাধন করল বামশাসিত কেরালা। আনুষ্ঠানিক ঘোষণা নভেম্বর।
  10. ফের সঙ্গীত জগতে শোকের ছায়া। মাত্র ৩৫ বছর বয়সে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় গায়ক ঋষভ।
  11. আমেরিকার রাস্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধীদের তুমুল বিক্ষোভ। এই নিয়ে ট্রাম্পকে তীব্র কটাক্ষ ইরানের শীর্ষনেতা খোমেইনির।
  12. নিষিদ্ধ করার প্রতিবাদে বাংলাদেশে পথে আওয়ামি লিগের মিছিল, গ্রেফতার ১৩১ জন।
  13. ট্রাম্পের উপস্থিতিতেই হোয়াইট হাউসের গেটে সটান ধাক্কা মারল গাড়ি। গ্রেফতার চালক। শুরু তদন্ত।
  14. ডাকাতির তিনদিন পর খুলল ল্যুভর মিউজিয়াম। ক্ষতি ৮০০ কোটির টাকারও বেশি। এখনও অধরা দুষ্কৃতীরা।
  15. মেহুল চোক্সিকে ভারতে ফেরাতে বাধা নেই, জানিয়ে দিল বেলজিয়াম আদালত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*