২৮ মার্চ নয়ডায় আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৮ মার্চ উত্তর প্রদেশের
গৌতম বুদ্ধনগরের জেওয়ারে নব নির্মিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন। এর ফলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের চাপ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।
সরকারি সূত্রে প্রকাশ, ওই দিন প্রধানমন্ত্রী সকাল সাড়ে এগারোটায় বিমানবন্দরের টার্মিনাল ভবন পরিদর্শন করবেন। এক জনসভায় ভাষণ ও দেবেন। যৌথ উদ্যোগে গড়ে তোলা
নয়ডা বিমানবন্দরে প্রায় ১১,২০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। বছরে ১২ মিলিয়ন যাত্রী এখানে যাতায়াত করতে পারবেন। কাজ পুরো হয়ে গেলে এই সংখ্যা বছরে ৭০ মিলিয়ন হওয়ার আশা।
আগামী বছর উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প গুরুত্বপূর্ণ বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*