আলিমুদ্দিনে নওসাদ সিদ্দিকী, জল্পনা

Spread the love

রোজদিন ডেস্ক : নতুন বছর শুরুর আগেই রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। সব রাজনৈতিক দলেই তৎপরতা বেড়েছে। আজ বিকেলে সিপিএমের সদর দফতর আলিমুদ্দিনে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর প্রবেশ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
২০২১ এর বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে জোট বেঁধেছিল সদ্যজাত আইএসএফ। সেবার একই জোটে থাকা কংগ্রেস, বামফ্রন্ট একটি আসনও জিততে না পারলেও তাদের সমর্থনে ভাঙড় থেকে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেই জয়ী হয়েছিলেন তরুণ নওসাদ সিদ্দিকী। গত পাঁচ বছরে শাসকদলের সঙ্গে বহুবার সংঘাতে জড়িয়েছেন তিনি।
অন্যদিকে আগামী নির্বাচনে কংগ্রেসের সঙ্গে বামেদের সমঝোতা হবে কিনা এখনও পরিস্কার হয়নি। বামফ্রন্ট এবারও তৃণমূল কংগ্রেস, বিজেপি বিরোধী শক্তিকে একত্র করার প্রয়াস নিয়েছে। আইএসএফ এবার সেই জোটে থাকবে কিনা তা নিয়ে চর্চার মাঝেই আজ নওসাদ সিদ্দিকীর আলিমুদ্দিনে প্রবেশ নয়া মাত্রা যোগ করেছে।
সূত্রের খবর, বামফ্রন্ট সভাপতি বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে তিনি কথা বলেন।
উল্লেখ্য সম্প্রতি টিএমসি-র বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবীর নতুন দল করার পর আইএসএফ তাদের সঙ্গে জোট করতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*