রোজদিন ডেস্ক: খাদ্য ভবনের সিঁড়ি দিয়ে নীচে পড়ে গুরুতর জখম হলেন এক পদস্থ আধিকারিক। ইন্দ্রদেব ভট্টাচার্য নামের এই আধিকারিক কি ভাবে পড়ে গেলেন তা নিয়ে সোমবার ব্যপক চাঞ্চল্য, উত্তেজনা দেখা দেয়। এস এস কে এমের ট্রমা কেয়ার ইউনিটে তাঁর চিকিৎসা চলছে।।
সূত্রে র খবর, সোমবার সকালে আচমকা বিকট শব্দে সচকিত হয়ে ওঠেন কর্মীরা। দ্রুত শব্দের উৎস খুঁজতে গিয়ে সিঁড়ির পাশে রাখা আসবাবপত্র র ওপর গুরুতর জখম অবস্থায় তাঁকে দেখতে পান। চারতলার সিঁড়ি দিয়ে নামার সময় আচমকা ভারসাম্য হারিয়ে তিনি নীচে পড়ে যান বলে জানা যায়।
হাসপাতাল সূত্রে প্রকাশ, আহত আধিকারিকের দেহের একাধিক অংশে গুরুতর চোট আছে। চিকিৎসকদের এক বিশেষ দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। এই ঘটনা য় খাদ্য ভবনের কর্মী, আধিকারিক মহলে গভীর উদ্বেগ ছড়িয়েছে। সকলে ই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
এমন ঘটনা র পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসন সচল ভূমিকা নিয়েছে।

Be the first to comment