রোজদিন ডেস্ক : পর্যটনপ্রিয় মানুষজনের জন্য সুখবর!! কালিম্পং ও ডুয়ার্সের কাছেই চালু হল প্যারা গ্লাইডিং। অ্যাডভেঞ্চার প্রিয়দের অত্যন্ত প্রিয় এই প্যারা গ্লাইডিং আজ থেকে চুইখিমে শুরু হোল। লোলেগাঁও যাওয়ার পথে ছবির মত সুন্দর এই পাহাড়ি গ্রামে এই অ্যাডভেঞ্চার আকাশ যাত্রায় সহযোগিতার হাত বাড়িয়েছে জিটিএ।
এর আগে চুইখিমের কাছে ইয়েলবং গ্রামে চালু হয়েছে ক্যানিয়ন নদী ট্রেক। এবার এর কাছেই শুরু হল প্যারা গ্লাইডিংও। প্রথমে পাঁচটি প্যারাগ্লাইডার দিয়ে তা শুরু হল। চাহিদা অনুযায়ী এই সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। দেশ বিদেশের পর্যটকদের কাছেও তা আকর্ষণীয় হবে বলে স্থানীয় মানুষের আশা। এর জন্য খরচ লাগবে প্রতি কুড়ি মিনিটে আড়াই হাজার টাকা। প্রশিক্ষিত প্যারা গ্লাইডাররা এতে থাকবেন।
কালিম্পং এর ডেলো, কার্সিয়ং-এর গিদ্দা পাহাড়ে ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে এই প্যারা গ্লাইডিং। এবার ডুয়ার্সের কাছে তা চালু হওয়ায় বাড়তি মাত্রা যোগ করল বলে মনে করা হচ্ছে।

Be the first to comment