বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্ণো মিত্র

Spread the love

রোজদিন ডেস্ক : দোরগোড়ায় ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগেই সরগরম বঙ্গ রাজনীতির ময়দান। শুরু হয়ে গেল দলবদল পর্ব। শুক্রবার সকালে টলিপাড়ায় ফের দলবদল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্ণো মিত্র। ২০১৮ সালের জুলাইয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্রে পদ্ম প্রতীকে লড়ে তৃণমূল প্রার্থী তাপস রায়ের কাছে হেরে যান। তাপস রায় এখন বিজেপিতে। আর পার্ণো এলেন তৃণমূলে। এদিন সকালে তৃণমূল ভবনে চন্দ্রিমা ভট্টাচার্য ও জয়প্রকাশ মজুমদারের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন পার্নো। যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রশংসা করে বলেন, আমার নতুন পথ চলা শুরু হল মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। আমার কাছে একটা খুব বড়দিন। বিজেপিতে গিয়েছিলাম যেটা ভেবে সেরকম কিছুই দেখতে পাইনি। তাই তৃণমূল যোগ দিলাম। পার্ণোর যোগদানের পর ছাব্বিশের নির্বাচনে তিনি টিকিট পাচ্ছেন কিনা তা নিয়ে জল্পনা ছড়িয়েছে দলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*