বাংলার জন্য ৫৪০০ কোটির প্রকল্প নিয়ে বঙ্গে হাজির প্রধানমন্ত্রী ; জানুন বিস্তারিত

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে প্রথমে তিনি উপস্থিত হয়েছেন এক সরকারী প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে।

আজকের সরকারি সভায় নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের জন্য একগুচ্ছ পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। মূল প্রকল্পগুলির মধ্যে রয়েছে – বাঁকুড়া ও পুরুলিয়া জেলার জন্য ‘নগর গ্যাস সরবরাহ প্রকল্প’-এর শিলান্যাস, দুর্গাপুর-হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত ১৩২ কিমি অংশের উদ্বোধন। রয়েছে পুরুলিয়া-কোটশিলা ৩৬ কিলোমিটার রেলপথে ডাবল লাইনের উদ্বোধন, ‘সেতু ভারতম’ প্রকল্পে তোপসি ও পাণ্ডবেশ্বর — এই দুই জায়গায় নির্মিত দু’টি রোড ওভার ব্রিজের উদ্বোধনও থাকছে তালিকায়।

এছাড়াও পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের লক্ষ্যে দুর্গাপুর ইস্পাত তাপবিদ্যুৎ কেন্দ্র এবং রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র – এই দুটি প্রকল্পে ‘ফ্লু গ্যাস ডিসালফারাইজ়েশন’ ব্যবস্থা চালুর ঘোষণা করতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী।

এই সমস্ত প্রকল্পের মাধ্যমে রাজ্যে গ্যাস সংযোগ, পরিবেশ সচেতন বিদ্যুৎ উৎপাদন এবং রেল-সড়ক পরিকাঠামোয় বড়সড় অগ্রগতি ঘটবে বলেই মনে করছে কেন্দ্র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*