সুরাবর্দি এভেনিউ এর নাম বদলের প্রতিবাদ

সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি সি পি এমের

Spread the love

রোজদিন ডেস্ক: ইতিহাসের বিকৃতি করে সুরাবর্দি এভেনিউ এর নাম বদলের প্রতিবাদে সরব হোল সি পি এম। পার্ক সার্কাসের কাছের এই গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ও জানিয়েছে তারা৷ দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, শিক্ষাবিদ, চিকিৎসক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য হাসান সুরাবর্দির নামাঙ্কিত এই রাস্তা, মুখ্যমন্ত্রী, উচ্চ শিক্ষামন্ত্রী কি এই প্রাথমিক ঐতিহাসিক তথ্য জানেন না? যদি না জানেন, তা তাঁদের অজ্ঞতার পরিচয়।আর যদি জেনে শুনে প্রচার চালান, তবে তা ইতিহাস নিয়ে সচেতন মিথ্যাচার ছাড়া কিছু নয়। এটি কেবল তথ্যগত ভুল নয়,ইতিহাস কে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের বহিঃপ্রকাশ বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, এই রাস্তার নাম পালটে গোপাল মুখার্জির নামাঙ্কিত করা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমাজ মাধ্যমে বক্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী লিখেছেন, দীর্ঘ দিন ধরে কলকাতার প্রাণকেন্দ্রে এমন এক ব্যক্তির নাম বহন করা হয়েছে, যাঁর ভূমিকা বিভাজন ও রক্তক্ষয়ের ইতিহাসের সঙ্গে জড়িত। সেই অধ্যায়ের সংশোধন করে সাহস, আত্মত্যাগ ও রক্ষকের প্রতীক গোপাল মুখার্জি কে যথাযোগ্য সম্মান জানানো হোল।
ওয়াকিবহাল মহল মনে করেন, মুখ্যমন্ত্রী ছেচল্লিশের দাঙ্গার সময় অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শাহিদ সুরাবর্দি র কথা বলেছেন, যিনি হাসান সুরাবর্দির ভাইপো হতেন।
মহম্মদ সেলিম এর প্রতিবাদ করে বলেন, হাসান সুরাবর্দি চিকিৎসক, শিক্ষাবিদ ছিলেন। তিনি পুরসভার এই নামকরণের সিদ্ধান্ত প্রত্যাহারের ও দাবি জানান।
রাস্তার নাম বদল নিয়ে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ ও পৃথকভাবে সরব হন।তিনি ও এই সুরাবর্দি কুখ্যাত সুরাবর্দি নয়। ইনি শিক্ষাবিদ, চিকিৎসক।
এই নিয়ে চর্চা এখন তুঙ্গে উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*